প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 13, 2026 ইং
৭০ পিচ ট্যাপেন্টাডল সহ ০১(এক) জন আসামী গ্রেফতার

পুলিশ সুপার নওগাঁর নির্দেশে মধ্যরাতে পত্নীতলা এবং ধামইরহাট থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ১০০ লিটার চোলায় মদ,একটি চার্জার ভ্যান এবং ৭০ পিচ ট্যাপেন্টাডল সহ ০১(এক) জন আসামী গ্রেফতার:
আনিমেষ কুমার মহন্ত
উপজেলা প্রতিনিধি
পত্নীতলা, নওগাঁ।
পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৩ই এপ্রিল গভীর রাত ১.৪০ ঘটিকার দিকে ধামইরহাট থানার ধামইরহাট পৌরসভার টিএনটি মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদারপূর্বক জব্দ করা হয় এবং আসামি মোঃ বাবু(৩৮) পিতা- মৃত আব্দুল লতিফ, মাতা-মৃত শহিদা, সাং-দক্ষিণ চকযদু, ধামইরহাট কে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|
গতকাল ১২/০৪/২০২৬ তারিখ রাত্রীকালে পত্নীতলা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পত্নীতলা থানার নজিপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মাহমুদপুর গ্রামস্থ আম বাগানের ভিতর কাঁচা রাস্তার উপর পত্নীতলা থানা পুলিশের একটি টিম রাত্রি ১১.০০ ঘটিকায় পৌঁছালে অজ্ঞাতনামা আসামিরা রাতের অন্ধকারে একটি ব্যাটারি চালিত তিন চাকা বিশিষ্ট অটো চার্জার ভ্যান রাখিয়া পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সামনে চার্জার ভ্যানটি তল্লাশিকালে চার্জার ভ্যানটিতে রাখা ০৫ (পাঁচ) টি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১০ (দশ) টি পলিথিন ব্যাগে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার মূলে জব্দ করা হয় (প্রত্যেকটি পলিথিন ব্যাগে ১০ লিটার)। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন সমগ্র নওগাঁ জেলায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তিনি মাদক প্রতিরোধে সর্বসাধারণের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪